সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মাধ্যমে দেশের পুঁজিবাজারে লেনদেন চলছে। আর লেনদেনের প্রথম ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ছাড়িয়েছে ২৩৫ কোটি টাকা।
মঙ্গলবার (৫ নভেম্বর) চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের প্রথম ঘণ্টায় (সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত) দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৭০ পয়েন্ট বেড়েছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে বেড়েছে ৯০ পয়েন্ট।
ঢাকা স্টক এক্সচেঞ্জ
ডিএসইর তথ্য মতে, মঙ্গলবার লেনদেনের প্রথম ঘণ্টায় প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৭০ দশমিক ৪৯ পয়েন্ট ও ডিএসইএস সূচক ১৩ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে যথাক্রমে অবস্থান করছে ৫ হাজার ৩২২ দশমিক ৯৮ পয়েন্টে ও ১ হাজার ১৭৬ দশমিক ৩৫ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ১৯ দশমিক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৫৬ দশমিক ৭১ পয়েন্টে।