× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস নারায়নগঞ্জ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাবির ৫০ বছরের মাস্টারপ্ল্যান: পারিবারিক নাম ব্যবহারের হিড়িক

স্টাফ রিপোর্টার

১১ নভেম্বর ২০২৪, ১২:৫৪ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার মান নিশ্চিত করতে ও ক্যাম্পাসের অবকাঠামোগত উন্নয়নে নেওয়া হয়েছিল ৫০ বছরের মাস্টারপ্ল্যান। ২০২০ সালের ১ অক্টোবর বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৫০১তম সভায় এই মাস্টারপ্ল্যানের অনুমোদন দেওয়া হয় এবং ৫০ বছর মেয়াদী (২০২০-৭০) মাস্টারপ্ল্যানের মডেল উন্মোচন করেন রাবির সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম আবদুস সোবহান।


এতে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, কৌশলগত ও স্থানিক পরিকল্পনাকে প্রাধান্য দেওয়া হয়েছিল। কিন্তু ৫ বছর অতিবাহিত হলেও মডেল উন্মোচনের মধ্যেই সীমাবদ্ধ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ মহাপরিকল্পনার কাজ। গত পাঁচ বছরে মাস্টারপ্ল্যানের অধীনে তেমন কোনো উন্নয়ন লক্ষ্য করা যায়নি।এদিকে আওয়ামী লীগ সরকারের আমলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গ্রহণ করা এ মাস্টারপ্ল্যানকে নিয়ে চলছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মাঝে নানা আলোচনা-সমালোচনা।


বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ অধ্যাপকরা বলছেন, ৫০ বছরের এ মাস্টারপ্ল্যান বিশ্ববিদ্যালয়ের মুষ্টিমেয় স্টেকহোল্ডারদের পরামর্শ নিয়ে করা হয়েছে। এখানে বিশ্ববিদ্যালয়ের ১৯৬২ সালের মাস্টারপ্ল্যানকে উপেক্ষা করে ৫০ বছরের মহাপরিকল্পনার নামে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় অযৌক্তিকভাবে স্থাপনা তৈরি করেছে বিগত প্রশাসন। শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, শেখ হাসিনা হল, শেখ রাসেল স্কুল এন্ড কলেজ এবং শহীদ কামরুজ্জামান হলসহ বিশ্ববিদ্যালয়ের স্থাপনায় পারিবারিক নাম ব্যবহার করতেই মূলত এ মাস্টারপ্ল্যান করেন তারা। এ মাস্টারপ্ল্যানকে আবারও নতুনভাবে করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আহ্বান জানান তারা।


বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এই মহাপরিকল্পনার অধীনে ক্যাম্পাসের প্রায় ৭৫০ একর জমিকে পাঁচটি অঞ্চলে ভাগ করা হয়েছে। এতে অবকাঠামোগত উন্নয়ন, কৌশলগত ও স্থানিক পরিকল্পনাকে প্রাধান্য দেওয়া হয়েছে। পরিকল্পনার মধ্যে রয়েছে একাডেমিক ও প্রশাসনিক অবকাঠামোর উন্নয়ন, গ্রন্থাগার আধুনিকীকরণ ও আবাসিক ব্যবস্থার উন্নয়ন। গুণগত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে এই মাস্টারপ্ল্যানে রয়েছে একাডেমিক ও প্রশাসনিক অবকাঠামোর উন্নয়ন, গ্রন্থাগার আধুনিকীকরণ, শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক ব্যবস্থার উন্নয়ন, রাস্তা-ঘাট ও উন্মুক্ত স্থানের যথার্থ ব্যবহার নিশ্চিতকরণ, পরিবহন ব্যবস্থার আধুনিকায়ন, আধুনিক জিমনেসিয়াম স্থাপন, পানি ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার উন্নয়ন, ড্রেনেজ, বর্জ্য ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলা ব্যবস্থার উন্নয়ন ও শিক্ষার্থীদের জন্য ১০তলা বিশিষ্ট দুটি আবাসিক হল।


Janatar Kontho

সম্পাদক ও প্রকাশক: কাজী মোহাম্মদ রাজু

যোগাযোগ: ০১৯১১-২৯০৮০৪

ই-মেইল: info@janatarkontho.com

ঠিকানা: কাজীপাড়া , রূপসী , রূপগঞ্জ , নারায়ণগঞ্জ।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Janatarkontho All Rights Reserved.