× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস নারায়নগঞ্জ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আওয়ামী লীগ নির্বাচন করবে কি না, তা জনগণই ঠিক করবে: মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার

২০ নভেম্বর ২০২৪, ১৬:৩৪ পিএম

ফেনীর ফুলগাজীতে আজ বুধবার আয়োজিত শিক্ষা উপকরণ ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ওই অনুষ্ঠানে বিএনপির মহাসচিব বলেন, ‘জনতার আন্দোলন গণঅভ্যুত্থানের মাধ্যমে হাসিনা সরকারের পতন হয়েছে। হাসিনাসহ দস্যুরা পালিয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকার তিন মাসের মধ্যে অনেক কাজ করেছে। যত দ্রুত সম্ভব তারা জঞ্জাল সরিয়ে নির্বাচনের ব্যবস্থা করবে। আমরা কাউকে নির্বাচনে আনতে চাইএমনটা বলিনি। গণমাধ্যমে বিষয়টি সঠিকভাবে আসেনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, অধ্যাপক জয়নাল আবেদীন, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্যসচিব আলাল উদ্দিন, ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন প্রমুখ।

অনুষ্ঠান সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন ফেনী- আসনের বিএনপির সাংগঠনিক সমন্বয়ক ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। এতে আরও উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ফেনী- আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন, সাবেক নারী সংসদ সদস্য রাহেনা আক্তার। এতে সভাপতিত্ব করেন ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন।

ওই অনুষ্ঠানে গণতন্ত্র প্রতিষ্ঠায় খালেদা জিয়ার ভূমিকার প্রশংসা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বেগম খালেদা জিয়া দেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য দীর্ঘদিন লড়াইসংগ্রাম করেছেন। বিগত সরকার মিথ্যা মামলায় তাঁকে গ্রেপ্তার করে। ছোট্ট একটি স্যাঁতসেঁতে কক্ষে আটকে রাখা হয়েছিল। তিনি অসুস্থ। তাঁকে শিগগির চিকিৎসার জন্য বিলাতে পাঠানো হবে। আজ বেগম জিয়ার ভালোবাসা শুভেচ্ছা জানাতে আপনাদের এলাকায় এসেছি।

শেষে মির্জা ফখরুল ইসলাম উপস্থিত শিশুশিক্ষার্থীদের হাতে খাতাকলমসহ শিক্ষা উপকরণ এবং এলাকাবাসীর মধ্যে ঢেউটিন বিতরণ করেন।

বিকেলে মির্জা ফখরুল ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের ফেনীর ছাগলনাইয়া উপজেলা সদরেজাতীয় বিপ্লব সংহতি দিবসউপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

Janatar Kontho

সম্পাদক ও প্রকাশক: কাজী মোহাম্মদ রাজু

যোগাযোগ: ০১৯১১-২৯০৮০৪

ই-মেইল: info@janatarkontho.com

ঠিকানা: কাজীপাড়া , রূপসী , রূপগঞ্জ , নারায়ণগঞ্জ।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Janatarkontho All Rights Reserved.