× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস নারায়নগঞ্জ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মুন্সিগঞ্জে যৌথবাহিনীর অভিযানে সেনাবাহিনীর ভুয়া ক্যাপ্টেন আটক

স্টাফ রিপোর্টার

০৬ নভেম্বর ২০২৪, ১৫:০৮ পিএম

ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় অভিযান চালিয়ে এক ভুয়া সেনাবাহিনীর ক্যাপ্টেনকে আটক করেছে যৌথ বাহিনী। ভুয়া ক্যাপ্টেন পরিচয় দিয়ে প্রতারণা করার অসংখ্য অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

গতকাল মঙ্গলবার (৫ নভেম্বর) দিনভর অভিযান পরিচালনা করে রাতে ভবেরচর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ভুয়া ক্যাপ্টেন জাহিদ হাসানের প্রকৃত নাম শাকিল আহমেদ খান। তিনি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষ্মীপুরা গ্রামের সারোয়ার আহমেদের ছেলে বলে জানা গেছে।

গজারিয়া উপজেলার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর ক্যাপ্টেন শাহরিয়ার জানান, শাকিল ক্যাপ্টেন পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করতেন। তার প্রকৃত নাম শাকিল আহমেদ হলেও তিনি ক্যাপ্টেন জাহিদ পরিচয় দিয়ে বিভিন্ন থানায় ফোন করে আসামি ছেড়ে দেওয়ার জন্য সুপারিশ করতেন। তাঁর বিরুদ্ধে প্রতারণারও অসংখ্য অভিযোগ রয়েছে।

ক্যাপ্টেন শাহরিয়ার আরও বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্য প্রমাণের ভিত্তিতে মঙ্গলবার আমরা অভিযান পরিচালনা করে গজারিয়া থানা এলাকা থেকে শাকিল আহমেদকে আটক করি।

আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয় দিয়ে বিভিন্ন থানায় আসামি ছেড়ে দেওয়ার জন্য সুপারিশ করার বিষয়টি স্বীকার করেছেন।’

ঘটনার সত্যতা স্বীকার করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, মঙ্গলবার সন্ধ্যায় শাকিল আহমেদকে গজারিয়া থানায় নিয়ে আসা হয়। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



Janatar Kontho

সম্পাদক ও প্রকাশক: কাজী মোহাম্মদ রাজু

যোগাযোগ: ০১৯১১-২৯০৮০৪

ই-মেইল: info@janatarkontho.com

ঠিকানা: কাজীপাড়া , রূপসী , রূপগঞ্জ , নারায়ণগঞ্জ।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Janatarkontho All Rights Reserved.