× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস নারায়নগঞ্জ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বান্দরবানে পর্যটকদের জন্য থাকা-খাওয়া-পরিবহনে বিশেষ ছাড়

স্টাফ রিপোর্টার

০৮ নভেম্বর ২০২৪, ২৩:৪২ পিএম । আপডেটঃ ০৮ নভেম্বর ২০২৪, ২৩:৪৩ পিএম

দীর্ঘ একমাস পর আজ থেকে বান্দরবান জেলার সদর, আলীকদম, নাইক্ষ্যংছড়ি ও লামাসহ চারটি উপজেলার পর্যটন স্পটগুলো উন্মুক্ত করে দেওয়ায় পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা পর্যটকদের বাড়তি সুবিধা প্রদানের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন।


এদিকে বান্দরবানের পর্যটন সংশ্লিষ্ট ব্যাবসায়ী সমন্বয় পরিষদের পক্ষ হতে পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন সেক্টরে পর্যটকদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে। 

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে বান্দরবানের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ব্যবসায়ী নেতারা।


এসময় তাদের পক্ষে বান্দরবান আবাসিক হোটেল-রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন বলেন, পর্যটকদের আকৃষ্ট করার জন্য বান্দরবানে আবাসিক হোটেলে ৩৫ শতাংশ, রিসোর্টে কক্ষ বুকিংয়ে ২৫ শতাংশ, খাবার হোটেল ও রেস্তোরাঁয় ১০ শতাংশ, জিপ কার মাইক্রোবাস, সিএনজি, মাহিন্দ্রা গাড়িতে ২০ শতাংশ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে।

তিনি আরও জানান, বান্দরবান পার্বত্য জেলায় হোটেল রিসোর্ট আছে প্রায় ৯৪টি। পর্যটকের ধারণক্ষমতা সাড়ে আট হাজার। এসময় ব্যবসায়ী নেতারা  চলতি মাসের শেষের দিকে অবশিষ্ট বন্ধ পর্যটনকেন্দ্রগুলো খুলে দেওয়ার দাবি জানান প্রশাসনের কাছে।


সংবাদ সম্মেলনে বক্তব্যে রাখেন, বান্দরবান জেলা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী সমন্বয় পরিষদের আহ্বায়ক মো. নাছিরুল আলম, সদস্য সচিব মো. সিরাজুল ইসলামসহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতারা।

প্রসঙ্গত, দীর্ঘ একমাস নিষেধাজ্ঞার পর গতকাল এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বান্দরবানের চারটি উপজেলায় পর্যটনস্পট পর্যটকদের জন্য উন্মুক্ত করার ঘোষণা দেন জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন। 

এসময় তিনি ৭ নভেম্বর থেকে বান্দরবান সদর, লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি ও নীলগিরি পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য উন্মুক্ত করার বিষয়টি নিশ্চিত করেন। 

Janatar Kontho

সম্পাদক ও প্রকাশক: কাজী মোহাম্মদ রাজু

যোগাযোগ: ০১৯১১-২৯০৮০৪

ই-মেইল: info@janatarkontho.com

ঠিকানা: কাজীপাড়া , রূপসী , রূপগঞ্জ , নারায়ণগঞ্জ।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Janatarkontho All Rights Reserved.