× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস নারায়নগঞ্জ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

টিউশন সিন্ডিকেট ভাঙ্গতে শাবি শিক্ষার্থীদের মোবাইল এপস সেবা চালু

স্টাফ রিপোর্টার

০৬ নভেম্বর ২০২৪, ১৫:৪১ পিএম

টিউশন পেতে ভোগান্তি দূর করতে কমিশনমুক্ত টিউশন মোবাইল এপস সেবা চালু করেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর মাধ্যমে টিউশন পেতে আর মিডিয়া দেয়া লাগবে না ফলে কমবে ভোগান্তি।


গতকাল বুধবার বিকাল সাড়ে চারটায় প্রশাসনিক ভবন-১ এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে শাবি শিক্ষার্থী মো নাইম সরকারের সভাপতিত্বে ও নাজমুস সাকিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়্যারউদ্দীন চৌধুরী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো সাজেদুল করীম ।

উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়্যারউদ্দীন চৌধুরী বলেন, শাবিপ্রবির শিক্ষার্থীরা প্রতিনিয়ত তাদের মেধার পরিচয় দিয়ে আসছে দেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক জায়গায়। শিক্ষার্থীরা যেন টিউশন করতে ভোগান্তির শিকার না হয় তার জন্য এই উদ্ভাবনকে সাধুবাদ জানাই।


এসময় তিনি শিক্ষার্থীদের একাডেমিকভাবে ভালো করার পরামর্শও দেন।

এপসটির সার্বিক তত্বাবধানে ছিলেন পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী সেলিম রানা। এপসটির মাধ্যমে শিক্ষার্থীরা বিনা ভোগান্তিতে কমিশনমুক্ত টিউশন সেবা পাবেন বলে সেলিম রানা জানান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো ইসমাইল হোসাইন, অধ্যাপক ড. মো ইকবাল হোসাইন, কর্মকর্তা- কর্মচারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


Janatar Kontho

সম্পাদক ও প্রকাশক: কাজী মোহাম্মদ রাজু

যোগাযোগ: ০১৯১১-২৯০৮০৪

ই-মেইল: info@janatarkontho.com

ঠিকানা: কাজীপাড়া , রূপসী , রূপগঞ্জ , নারায়ণগঞ্জ।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Janatarkontho All Rights Reserved.