× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস নারায়নগঞ্জ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নভেম্বরেও মৃত্যুর মিছিল, ডেঙ্গুতে গেল আরও ৬ প্রাণ

স্টাফ রিপোর্টার

০৫ নভেম্বর ২০২৪, ১৭:২৭ পিএম

নভেম্বরেও ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা কমছে না, বিশেষজ্ঞরা বলছেন শীতেও ভোগাবে ডেঙ্গু। ফাইল ছবি



ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে প্রাণ হারালেন ৩২০ জন।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ২৯৭ জন রোগী। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ৬৫ হাজার ৭৬৮ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।

 
সোমবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
 
সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়াদের মধ্যে চারজন ঢাকা বিভাগের। অন্য দুজন চট্টগ্রাম সিটি করপোরেশনের বাইরের বাসিন্দা।

Janatar Kontho

সম্পাদক ও প্রকাশক: কাজী মোহাম্মদ রাজু

যোগাযোগ: ০১৯১১-২৯০৮০৪

ই-মেইল: info@janatarkontho.com

ঠিকানা: কাজীপাড়া , রূপসী , রূপগঞ্জ , নারায়ণগঞ্জ।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Janatarkontho All Rights Reserved.