× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস নারায়নগঞ্জ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শিক্ষার্থীরা পাবেন খণ্ডকালীন চাকরির সুযোগ, ফেসবুক পোস্টে ক্রীড়া উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

০৯ নভেম্বর ২০২৪, ০০:০৮ এএম

অনেক শিক্ষার্থীই খণ্ডকালীন চাকরি করেনছবি: জাহিদুল করিম

সরকারি বিভিন্ন কাজে শিক্ষার্থীদের খণ্ডকালীন (পার্টটাইম) কাজে নেওয়ার পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গতকাল বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এ কথা জানিয়েছেন।

ফেসবুকে আসিফ মাহমুদ লেখেন, ‘সরকারি আরও বিভিন্ন কাজে শিক্ষার্থীদের পার্টটাইমার হিসেবে নেওয়ার পরিকল্পনা চলছে। সরকারি বিভিন্ন ক্ষেত্রে অনেক অযথা পদ আছে, যেগুলোর কোনো কাজ নেই কিংবা খুবই কম কাজ। অথচ তাদের পেছনে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ব্যয় হয়। এ উদ্যোগের ফলে রাজস্ব ব্যয় কমবে, দক্ষতা বাড়বে, টিউশন/প্রাইভেট সেক্টরের পাশাপাশি পাবলিক সেক্টরেও শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।’


এ ছাড়া ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের খণ্ডকালীন (পার্টটাইমার) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান আসিফ মাহমুদ। এক ফটো পোস্টে তিনি উল্লেখ করেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ট্রাফিক নিয়ন্ত্রণে পার্টটাইমার হিসেবে যুক্ত হলেন শিক্ষার্থীরা, জনমনে স্বস্তি। প্রতিদিন দুই শিফটে কাজ করার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। প্রথম শিফট সকাল ৮টা থেকে দুপুর ১২টা আর দ্বিতীয় শিফট বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত। চার ঘণ্টার প্রতি শিফটে মিলবে ৫০০ টাকা।


Janatar Kontho

সম্পাদক ও প্রকাশক: কাজী মোহাম্মদ রাজু

যোগাযোগ: ০১৯১১-২৯০৮০৪

ই-মেইল: info@janatarkontho.com

ঠিকানা: কাজীপাড়া , রূপসী , রূপগঞ্জ , নারায়ণগঞ্জ।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Janatarkontho All Rights Reserved.