× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস নারায়নগঞ্জ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

খালেদা জিয়ার মৃত্যুতে এলআর গ্রুপের চেয়ারম্যানের শোক

Staff Reporter

৩০ ডিসেম্বর ২০২৫, ১৩:০৫ পিএম । আপডেটঃ ৩০ ডিসেম্বর ২০২৫, ১৩:৪০ পিএম

খালেদা জিয়ার মৃত্যুতে এলআর গ্রুপের চেয়ারম্যানের শোক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এলআর গ্রুপের চেয়ারম্যান লুৎফর রহমান বাদল গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জানান।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় ফজরের নামাজের ঠিক পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
লুৎফর রহমান বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষার আন্দোলনে খালেদা জিয়া কয়েক দশক ধরে অবিচল ভূমিকা পালন করেছেন। ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদী সরকারের নির্যাতন-নিপীড়ন, মিথ্যা মামলা ও রাজনৈতিক প্রতিহিংসার ভয়াবহতার মাঝেও তিনি অটল ছিলেন। তার মনোবল ও আপসহীন অবস্থান বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
১৯৯০-এর গণঅভ্যুত্থান, স্বৈরাচারবিরোধী আন্দোলনে খালেদা জিয়ার ভূমিকার কথা স্মরণ করে এলআর গ্রুপের চেয়ারম্যান বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার মানসিক দৃঢ়তা, নৈতিক শক্তি, দেশপ্রেম ও নেতৃত্ব জাতীয় জীবনে গভীর প্রভাব রেখেছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় ফজরের নামাজের ঠিক পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

Janatar Kontho

সম্পাদক ও প্রকাশক: কাজী মোহাম্মদ রাজু

যোগাযোগ: ০১৯১১-২৯০৮০৪

ই-মেইল: info@janatarkontho.com

ঠিকানা: কাজীপাড়া , রূপসী , রূপগঞ্জ , নারায়ণগঞ্জ।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Janatarkontho All Rights Reserved.