পুলিশ ও আদালত–সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আজ সকাল সাড়ে ছয়টার পর আনিসুল, সালমান, কামাল ও সুমনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
পরে মিরপুর থানায় দায়ের করা নবম শ্রেণির শিক্ষার্থী আদহাম বিন আমিন হত্যাচেষ্টা মামলায় আনিসুল, সালমান ও কামালকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। আদালত পুলিশের আবেদন মঞ্জুর করেন।
এর বাইরে আনিসুল হককে উত্তরা পূর্ব থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
এ ছাড়া সুমনকে খিলগাঁও থানায় দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। আদালত সেই আবেদনও মঞ্জুর করেন।