× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস নারায়নগঞ্জ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নির্বাচনের প্রস্তুতি: কমিটি পুনর্গঠন করছে বিএনপি

স্টাফ রিপোর্টার

০৫ নভেম্বর ২০২৪, ১০:৫৯ এএম । আপডেটঃ ০৫ নভেম্বর ২০২৪, ১১:১৭ এএম

নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে বিএনপি। এজন্য সংগঠনকে শক্তিশালী করতে বিভিন্ন ইউনিটে মেয়াদোত্তীর্ণ কমিটি পুনর্গঠন করছে দলটি। নীতি নির্ধারকরা বলছেন, ভোটের আগেই কেন্দ্রীয় কাউন্সিল করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। একইসঙ্গে দলটির অঙ্গ সহযোগী সংগঠনগুলোতেও চলছে সাংগঠনিক পুনর্গঠন।দেড় দশকেরও বেশি সময় ধরে ক্ষমতার বাইরে দেশের অন্যতম বড় দল বিএনপি।

সময়ে তারা নির্যাতন নিপীড়নের কবলে পড়েছেন। গুম-খুনের শিকার হয়েছেন দলটির লাখো নেতা-কর্মী। এমনকি দলটির নির্বাহী কমিটি থেকে নীতি নির্ধারক পর্ষদের সংগঠকরাও জেল-জুলুমের শিকার হয়েছেন। গত আগস্টের অভ্যুত্থানের পর এখন অনেকটা স্বাধীনভাবেই রাজনীতিতে সরব বিএনপি। দলটির অনেকে ছাড়াও পেয়েছেন জেল থেকে। দলটির নীতি নির্ধারকরা বলছেন, তাদের চোখ এখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিকেই।

 বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন,

এখন যদি বলা হয় যে আপনারা কখন নির্বাচন চান? এই নির্বাচনের জন্যই তো আমরা লড়াই করছি। তাই বিতর্ক না বাড়িয়ে সরকারের দায়িত্ব হচ্ছে, জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী সুষ্ঠু, অবাধ নিরপেক্ষ নির্বাচন দেয়া, যেই নির্বাচনে জনগণ স্বাচ্ছন্দ্যে ভোট দেবেন। যেসব রাজনৈতিক দল জনগণের মুখোমুখি হওয়ার সামর্থ্য নেই, তারা নানা ধরনের কথা বলতে পারেন। যেমন: এখনো সময় হয়নি, আরও সময় লাগবে, আরও পরিবর্তন দরকার- ধরনের কথা তারা বলতে পারেন।


Janatar Kontho

সম্পাদক ও প্রকাশক: কাজী মোহাম্মদ রাজু

যোগাযোগ: ০১৯১১-২৯০৮০৪

ই-মেইল: info@janatarkontho.com

ঠিকানা: কাজীপাড়া , রূপসী , রূপগঞ্জ , নারায়ণগঞ্জ।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Janatarkontho All Rights Reserved.